Submitted by আলমামুন on Sat, 12/11/2011 - 10:07am

ইতালী দেশটি অদ্ভূত রকমের সুন্দর। সুন্দর দেশ আরো আছে। কিন্তু আমার বরবরই মনে হয়, ইতালির সৌন্দর্য্য কিছুটা অন্য রকমের। না, আমি মানব নির্মিত ঐসব প্রচাীন কীর্তির কথা বলছি না- আমি বলছি সৃষ্টিকর্তার তুলির আঁচড়ে দীপ্তমান ইতালির ক্যানভাস। এর সঙ্গে স্বীকার করতেই হয় যে, ইতালিবাসী প্রাকৃতিক সৌন্দর্যকে কিছুমাত্র ম্রান না করেও তাদের ইটপাথরের যে দালানকোঠা বানিয়েছে তা নিছক ইটপাথরের কাঠামো নয়, যেন কোন সুনিপুণ শিল্পীর রঙের খেলা..
