রংপুর পোর্টালের এপাশের আমরা বাংলাদেশী; আমরা ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ও সাংস্কৃতিক; আমরা দেশীয় আইন, নীতি, প্রথা, ধর্মীয় অনুশাসনের প্রতি অনুগত এবং রংপুর পোর্টালে যোগদান বা এই সাইটটি ব্যবহারের সময় আশাকরি আপনিও আমাদের সাথে একাত্ম হবেন।
এই অঞ্চলে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীরা বাস করি এবং কোন প্রকার সংঘাত ছা্ড়াই। আমাদের ধর্মীয় অনুশাসনের মধ্যে পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা কাউকে আক্রমণ করিনা এবং রংপুর পোর্টালে এধরণের আচরণ অগ্রহনযোগ্য।
রাজনীতি স্বভাবতই একটি বিতর্কের বিষয়। রাজনৈতিক বিষয় ও মতাদর্শ নিয়ে পার্থক্য থাকতেই পারে, বিভিন্ন মতামত ও ধারণা বেরিয়ে আসতে পারে। কিন্তু এ নিয়ে ব্যক্তিগত আক্রমণ, শিষ্টাচরণ বহির্ভূত কার্যকলাপে আমরা বিশ্বাস করিনা। রংপুর পোর্টালে কেবলমাত্র সৃজনশীল রাজনৈতিক আলচনার স্থান রয়েছে।
আধুনিকতা, অশ্লীলতা কারো কারো কাছে একটি আপক্ষিক বিষয় হলেও দেশীয় সংস্কৃতির পরিপন্থী আধুনিকতার স্থান রংপুর পোর্টালে নেই। অশ্লীলতা, আজে বাজে ভাষার ব্যবহারের বিপক্ষে আমাদের শক্ত অবস্থান।
উদ্ভট বানানরীতি, বাংলার বিকৃত ব্যবহারকে রংপুর পোর্টাল প্রশ্রয় দেয় না।
উপোরোক্ত বিষয়গুলোতে আপনি আমাদের সঙ্গে একমত হলে আপনাকে স্বাগতম।
এসব নীতির পরিপন্থী সদস্যের বিরুদ্ধে সতর্কীরণ সহ একাউন্ট বাতিলের মতো ব্যবস্থা নেয়া হবে।
